Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

দাম্পত্য কলহের জেরে কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা

 

কুড়িগ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। নিহত ওই যুবকের নাম সুমন মিয়া(২৬) তিনি রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামের বাবলু মিয়ার ছেলে। 


পুলিশ ও এলাকাবাসী জানান, সুমন মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। ঘটনার দিন তার স্ত্রী বেশ কিছু ছবি সুমনের মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। সেই ছবি দেখে গত শুক্রবার গভীর রাতে ঘরে রাখা কীটনাশক পান করে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্বজনরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার পর সুমন মিয়া মারা যান। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হতস্তান্তর করা হয়েছে।


প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী

Post a Comment

0 Comments