Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

নারীদের পর্দা নিয়ে বিরূপ মন্তব্য, শিক্ষিকাকে গ্রেপ্তারের দাবি

 


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীদের পর্দা নিয়ে বিরূপ মন্তব্যকারী কুড়িগ্রামের কচাকাটা কলেজের ফাইনান্স ও ব্যাংকিং এর প্রভাষক লাকী খাতুনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।


রোববার সকালে কলেজ ক্যাম্পসে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, শিক্ষার্থী আনিসুর রহমান প্রমুখ।

এর আগে শুক্রবার লাকী খাতুন তার ফেসবুক পেইজে নারীদের পর্দা প্রথা নিয়ে বিরূপ মন্তব্য করে একটি পোস্ট দিলে ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্দ হয়। শনিবার লাকী খাতুনের নাগেশ্বরীর সাপখাওয়া বাড়ি ঘেরাও করে তৌহিদি জনতা। এরপর থেকে লাকী খাতুন পলাতক রয়েছেন।

প্রতিবেদকঃ অনিল চন্দ্র রয়


Post a Comment

0 Comments