জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে পরিবেশ সচেতন যুব সংগঠন গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
শুধু শুভেচ্ছা নয়, বাস্তব কার্যক্রমের মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের পাশে থেকেছে গ্রীন ভয়েসের নিবেদিত স্বেচ্ছাসেবক দল। ভর্তি-প্রক্রিয়ার ব্যস্ত সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা গ্রহণ করেছে কিছু গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ।
কার্যক্রমের আওতায় ছিল:
- নিরাপদ পানির ব্যবস্থা
- মোবাইল, মানিব্যাগ ও ব্যাগ রাখার নিরাপদ স্থান
- অভিভাবকদের জন্য বিশ্রামের আয়োজন
- ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা
- ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
গ্রীন ভয়েসের বিশ্বাস, একজন শিক্ষার্থীর শিক্ষা কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়; তার ভিতরে থাকতে হবে সচেতনতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বীজ।
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা কেবল ভালো শিক্ষার্থী নয়, সচেতন, মানবিক ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবেও গড়ে উঠুক। এজন্য শিক্ষাজীবনের শুরুতেই আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি।
এই উদ্যোগ শুধুমাত্র একটি সংগঠনের সক্রিয়তা নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের পথে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা আবারও প্রমাণ করেছে পরিবেশ, শিক্ষা ও মানবিকতার সম্মিলনে গড়ে ওঠে একটি টেকসই ও প্রগতিশীল সমাজ।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন

0 Comments