কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রস্তাবিত কচাকাটা অঞ্চলে শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের নৈতিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে), কচাকাটা থানা পুলিশের উদ্যোগে কেদার পূর্ব খামার দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় একটি উন্মুক্ত আলোচনার মাধ্যমে সমাজ সচেতনতা, নিরাপদ পরিবেশ এবং মূল্যবোধবিষয়ক নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম উপস্থিত ছিলেন। তিনি সরাসরি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তির সঠিক ব্যবহার, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা নিয়ে উদ্বুদ্ধমূলক বক্তব্য দেন।
ওসি নাজমুল আলম বলেন, “বর্তমানে অনেক কিশোর-কিশোরী ভুল দিকের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকসহ অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা আমাদের দায়িত্ব। এজন্য এই সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ, আত্মনিয়ন্ত্রণ এবং সচেতন সমাজ গঠনের জন্য এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়া প্রয়োজন।”
মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যোগকে সময়োপযোগী এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ-জনগণ সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলেও মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম
0 Comments