কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম রবিন (২৭) ও আনিসুর রহমান (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দপুর ১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন, রবিউল ইসলাম রবিন নাগেশ্বরী উপজেলার নীলুর খামার কাশিরভিটা এলাকার সায়েদ আলীর ছেলে ও একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে চালায় পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি রবিউল ইসলাম রবিন ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তথ্যসূত্রঃ দ্য নিউজ
0 Comments