Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।




আজ রোববার (০৮ জুন) আটকৃতদের কারাগারে প্রেরণ করা করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার পানিমাছকুটি গ্রামের মৃত বক্তার আলীর ছেলে এরশাদুল হক (৩৩) ও একই এলাকার মোজাম্মেল হকের ছেলে স্বপন ইসলাম (১৯)।

পুলিশ জানায়, শনিবার (০৭ জুন) রাত পৌনে ১২টায় ফুলবাড়ী থানার এস আই রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটি চন্দ্রখানা হেলিপ্যাড এলাকায় অভিযান পরিচলনা করে। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি যুবককে দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (সময়ের কণ্ঠস্বর)

Post a Comment

0 Comments