বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল উপহার সামগ্রী নিয়ে জুলাই আহতদের বাড়িতে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট শাখার আহ্বায়ক মো: তোফায়েল আহমেদ। আহতদের অভিযোগের প্রেক্ষিতে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহযোগিতার ব্যাপারে তিনি আশ্বস্ত করেন। তিনি বলেন, দুই হাজারের অধিক শহীদ ভাইবোন ও অসংখ্য আহতদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পারছি শহীদ ও আহত ভাইদের অনেক পরিবারের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সরকার এ ব্যাপারে নানা উদ্যোগ নিলেও কোনো এক অদৃশ্য কারণে শহরাঞ্চল পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে কাঙ্খিত সেবা সমূহ পৌঁছাচ্ছে না। এ
ভাবে নীতিনির্ধারক মহলকে সুষ্ঠ তদারকি করার জন্য উদাত্ত আহ্বান জানাই। এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, যুগ্ম সদস্য সচিব জিসান আহমেদ, মামুনুর রশিদ, শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহ সহ আরো অনেকেই।
প্রতিবেদকঃ কে.এম মামুন অর-রশিদ
0 Comments