Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার দ্বিতীয় দিনের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন

 


কুড়িগ্রাম প্রতিনিধি | ২৯ জুলাই ২০২৫


বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা দ্বিতীয় দিনের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।


সংগঠনটি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতে তরুণ সমাজকে সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা স্থানীয় পর্যায়ে এসব কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে।


আয়োজকেরা জানান, শুধুমাত্র কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই সংগঠনের সদস্য হতে পারবেন। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।


উল্লেখ্য, গ্রীন ভয়েস একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা পরিবেশ রক্ষায় তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments