Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

"বিচার নয়, নাটক চলছে!" — ডিসিকে নিয়ে ছাত্রনেতা লিমনের বিস্ফোরক পোস্ট

 


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম


কুড়িগ্রাম জেলার প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলা শাখার যুগ্ম সদস্য সচিব লোকমান হোসেন লিমন প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।


রবিবার (৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিমন অভিযোগ করেন, “আজও কুড়িগ্রামের প্রশাসন আঁতাত করে চলেছে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালদের সঙ্গে। অথচ ধরপাকড়ের শিকার হচ্ছেন শুধুমাত্র ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নিরীহ মানুষরা — যারা গত ১৫ বছরে হয়তো ১৫ হাজার টাকা মারতে পেরেছে কি না সন্দেহ আছে।”


তিনি আরও লিখেন, “স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী হয়তো একসময় মানুষের উপর অন্যায়-অত্যাচার করেছিলো, কিন্তু আজ যখন বিচারের পালা এসেছে — তখন প্রকৃত অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে, আর বলির পাঁঠা বানানো হচ্ছে সেই নিরীহদের।”


পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, “এটা কি বিচার, নাকি নাটক? প্রশাসন কি আদৌ নিরপেক্ষ? নাকি সবই চলছে উপরের নির্দেশে?” পোস্টের সঙ্গে তিনি জেলা প্রশাসক এবং আওয়ামী লীগপন্থী একজন সাংবাদিকের একাধিক ছবি সংযুক্ত করে প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন।


এদিকে লিমনের বক্তব্যকে সমর্থন জানিয়ে জেলা সংগঠক আলমগীর হোসেন বলেন, “তাকে (আওয়ামী লীগপন্থী সাংবাদিক- কে) সহযোগিতা করছেন জেলা প্রশাসক নিজেই। কিছুদিন আগে জেলা প্রশাসন থেকে ২ লাখ টাকা দেওয়া হয়েছে তাকে।”


জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজ্য জোতি কটাক্ষ করে বলেন, “উনি তো জেলা প্রশাসকের ব্যক্তিগত প্রেস সচিব! লীগ হইলেও প্যারা নাই, যেহেতু আমলাদের চাটতে জানে।”


ছাত্রনেতাদের এসব মন্তব্য কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক পক্ষপাত নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments