Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়

 

মোঃ মাইদুল ইসলাম , বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী 


হেফাজতে ইসলাম বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপ জন মিত্র সাহেবের সঙ্গে ২৮ জুলাই, সোমবার একটি সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এই সাক্ষাতে আলোচিত বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল— ভূরুঙ্গামারী উপজেলার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, দিন দিন বেড়ে চলা সড়ক দুর্ঘটনা ও জনসচেতনতা, এলাকার ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সহ নানান গুরুত্বপূর্ণ দিক।


আলোচনা শেষে হেফাজতের পক্ষ থেকে ইউএনও সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ আশা করেন, জনাব দীপ জন মিত্র সাহেবের প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।


এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভুরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন- জনাব মাওলানা মুফতি মোঃ সা’দ বিন নিযাম (সভাপতি), জনাব মাওলানা মোঃ নায়েব আলী (সাধারণ সম্পাদক), জনাব মাওলানা মোঃ আশফাকুর রহমান জাওহারী (সহ-সভাপতি), জনাব মাওলানা মুফতি মোঃ মাহমুদুল হাসান কাসেমী (সাংগঠনিক সম্পাদক), জনাব মাওলানা মোঃ শামিম উসমানী (সহ-সাংগঠনিক সম্পাদক), জনাব মাওলানা মোঃ জায়েদ নুর মোল্লা (কোষাধক্ষ‌্য), জনাব মাওলানা মুফতি মোঃ রিয়াজুল ইসলাম (সহকারী কোষাধক্ষ‌্য), জনাব হাফেজ মোঃ রমজানুল হক (প্রচার সম্পাদক), জনাব মাওলানা মোঃ আব্দুর রউফ মন্ডল (প্রকাশনা সম্পাদক), জনাব মাওলানা মোঃ মুতিউর রহমান সহ আরো অনেকে।


Post a Comment

0 Comments