Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক কারবারি আটক

 

২৭-জুলাই ২০২৫ ইং রোজ রবিবার বিকেলে আনুমানিক ৪ ঘটিকার সময় পুলিশ সদস্য ও সেনাবাহিনী যৌথ উদ্যোগে গোপন তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে পাওয়ার হাউস পাড়া মেথর পট্টি সদর কুড়িগ্রাম তার নিজ বাড়ি থেকে রাজু (২৫) নামক এক মাদক কারবারিকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেন, তার পিতা মৃত আজিজুল হক।


গ্রেফতার কালীন সময়ে তার নিকট থেকে ১ গ্রাম করে ৪ প্যাকেট হিরোইন পাওয়া যায়, যার মূল্য ৯৬০০ টাকা, ইয়াবা ২৪ পিচ, ১টির মূল্য ২৫০ টাকা দরে ৬০০০ টাকা, নগদ মাদক বিক্রির ৩৭৫৫ টাকা, মাদক সেবন কুল্কি সহ একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় রাজু দীর্ঘ কয়েক বছর ধরে এই মাদক কারবার করে আসছে। এই রাজু মাদক কারবারি হিসেবে বহুল আলোচিত এক ব্যক্তি। এই রাজু হাজার হাজার যুবককে মাদক সেবন করে তাদের জীবনে এক মরণব্যাধি সহ অর্থ ধ্বংসের এক লীলাভূমিতে পরিণত করেছে। জানা যায় ছাড়া পেলে সে আবারও এই মাদক কারবারে জড়িত হবেন।

Post a Comment

0 Comments