"ব্লাড গ্রুপ জানুন, জীবন রক্ষা করুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে মাদার তেরেসা শিশু বিদ্যালয় প্রাঙ্গনে একতা শিশু ফোরাম ও দূর্বার তারুণ্যে যুব ফোরামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সহযোগীতায় ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনাব আজগর আলী সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এবং প্রেরনা চিসিম এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার, মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার, এবং এম রশিদ আলী সভাপতি কুড়িগ্রাম জেলা যুব ফোরাম, সাজ্জাদ হোসেন সভাপতি স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশন , জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, একতা শিশু ফোরাম ও দূর্বার তারুণ্যে যুব ফোরাম সদস্য সহ ব্লাড নির্ণয়ের শিশুর পরিবারের অভিভাবকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এসময় বিভিন্ন অতিথিবৃন্দ শিশু ও যুব ফোরাম এর কল্যাণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এবং ফোরামের উন্নয়নে কাজগুলো কি কি করা যায় সেগুলো তুলে ধরেন।
উক্ত ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প এ প্রায় ২শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।
প্রতিবেদকঃ রাকিবুল ইসলাম রাফি
0 Comments