Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

তরুণদের খেলাধুলায় ফেরাতে ক্রীড়া সামগ্রী বিতরণ ড. আতিক মুজাহিদের


নিজস্ব প্রতিবেদক | ৯ জুলাই ২০২৫


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন স্কুল ও ক্রীড়া সংগঠনে ফুটবল বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ।


মঙ্গলবার (৮ জুলাই) দিনভর রাজারহাটের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল তুলে দেন তিনি। তার এ ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচিতে ছিলেন এনসিপির স্থানীয় নেতৃত্ব, যুব শক্তি ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।


এ সময় ড. আতিক মুজাহিদ বলেন, "ইচ্ছে করে প্রতিটি মাঠে গিয়ে ক্রীড়া সামগ্রী পৌঁছে দিই। যেন গ্রামীণ মাঠগুলো আবার তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুক।"


তিনি জানান, নিয়মিতভাবেই তরুণদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত রাখতে তার এই উদ্যোগ চলমান থাকবে। স্থানীয় শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার করেছে।


অনেকের বিশ্বাস, এই কার্যক্রমের মাধ্যমে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে।

Post a Comment

0 Comments