Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে নিরাপদ সড়ক দিবস উদযাপন


এনামুল হক সরকার || রাজারহাট



মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলায় জাতীয় সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল এগারোটা ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো: আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজমুল আলম,রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম,রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: গোলাম রসুল রাখি,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী,রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন,উপজেলা এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী আবদুর রশীদ মন্ডল,মটর শ্রমিক সভাপতি নাজমুল হুদা নাজু,রাজারহাট এনসিপি'র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম,রাজারহাট মটর শ্রমিক কমিটির কোষাধ্যক্ষ ইয়াছিন আলী,রাজারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিসুর রহমান লিটন।এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্স টিম লিডার আছলাম হোসেন সওদাগর, উপজেলা একাডেমিক অফিসার আয়েশা সিদ্দিকা,পিআইও মো: আসাদুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল রায়,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদসহ সাংবাদিকবৃন্দ।


Post a Comment

0 Comments