Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত মা-মেয়ে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর অটোরিকশা আরোহী এক নারী ও তার মেয়ের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বুধবার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ দুর্ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম জানান। নিহতরা হলেন-ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৫০) ও মেয়ে মুন্নী আক্তার (২৪)। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে ওসি মুনিরুল বলেন, “অটোরিকশাটি যাত্রী নিয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। পথে সোনাহাট স্থল বন্দরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। “পরে পথচারীরা তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোমেনার মৃত্যু হয়।” দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, “মা-মেয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments