যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় নির্বাচিত কর্মস্থলভিত্তিক যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান E-Learning & Earning Ltd. 7 South Kallyanpur, Mirpur Road, Dhaka-1207 এর মাধ্যমে দেশের ৪৮টি জেলার (ঢাকা বিভাগ: রাজবাড়ী, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি। রাজশাহী বিভাগ: রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া। রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও। সিলেট বিভাগ: মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট) যুবদের জন্য নির্ধারিত প্রায় ৩৩ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আগামী জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে।
(১) অনলাইন আবেদনপত্র ২০২৪ সালের ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তির জন্য নির্ধারিত।
(২) প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের জন্য ২৮-১২-২০২৪ তারিখ নির্ধারিত।
(৩) প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০/- টাকা হারে ভাতা প্রদান করা হবে।
(৪) প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
0 Comments