Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে গ্রীন ভয়েস-এর “সবুজ পাঠশালা”র নিজস্ব ঘরের শুভ সূচনা

 ২০২০ সালের শেষের দিকে, মহামারির সংকটের মধ্যে যাত্রা শুরু করা "সবুজ পাঠশালা" সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার জলিল বিড়ির মোড়ে উন্মুক্ত পরিবেশে দীর্ঘদিন পাঠদান পরিচালনার পর, "গ্রীন ভয়েস"-এর শিক্ষা বিষয়ক অঙ্গসংগঠন "নীলকণ্ঠ"-এর উদ্যোগে পাঠশালাটি নিজস্ব ঘরে নতুনভাবে পথচলা শুরু করেছে।




এই নতুন স্থাপনায় আনুষ্ঠানিকভাবে ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুর পাঠদান শুরু হয়েছে। পাঠশালার নিজস্ব ঘর শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মনোরম ও উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করেছে, যা তাদের শেখার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক – প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, পাবনা এডওয়ার্ড কলেজ; রাইসুল ইসলাম নোমান – রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, সোহানুর রহমান সোহান – খুলনা বিভাগীয় সমন্বয়ক, রবিউল ইসলাম রুবেল – রংপুর বিভাগীয় সমন্বয়ক, গ্রীন ভয়েস এবং মিজানুর রহমান – জেলা সভাপতি, গ্রীন ভয়েস।

এছাড়াও, বিভিন্ন ইউনিট থেকে আগত "গ্রীন ভয়েস"-এর সবুজপ্রেমী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান।

নিজস্ব ঘরের উদ্বোধনের মাধ্যমে "সবুজ পাঠশালা" সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং নৈতিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতে পাঠশালার কার্যক্রম আরও বিস্তৃত করতে পাঠ্য উপকরণ, ডিজিটাল লার্নিং ব্যবস্থা এবং অন্যান্য সহায়ক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতায় "সবুজ পাঠশালা" শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য অব্যাহত রাখবে—এটাই সকলের প্রত্যাশা।

Post a Comment

0 Comments