Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন

 


আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন
আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন।


 মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে আটক বাংলাদেশি ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন করা হয়েছে।  

 

রোববার বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ জন ও রৌমারীর ২ জন জেলের দ্রুত মুক্তিসহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে উপজেলা চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধনে অংশ নেন আটক জেলে পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে মানববন্ধন থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহফুজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী সভাপতি সহ-অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম সাদ্দাম, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ, রেজাউল করিম, আটক বকুল মিয়ার স্ত্রী আজেনদা বেগম, মিরজাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগম প্রমুখ।

দ্য নিউজ

Post a Comment

0 Comments