কুড়িগ্রাম জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে ৩১ মে’২০২৫ইং শনিবার বিকেলে লাইজু কিডস্ ফুটবল একাডেমির আয়োজনে ফুটবলার বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
লাইজু কিডস্ ফুটবল একাডেমির আয়োজনে অনুর্ধ-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ফুটবলার বাছাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক আবু বকর সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইন উপস্থিত ছিলেন।
লাইজু কিডস্ ফুটবল একাডেমির প্রশাসনিক পরিচালক বিদ্যুৎ কুমার চন্দ্র রায় জানায়, লাইজু কিডস্ ফুটবল একাডেমির মাধ্যমে অনুর্ধ-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ফুটবলার বাছাই করা হচ্ছে। পবিত্র ঈদ-উল-আযহার পরবর্তী সময়ে বাছাই-কৃত খেলোয়াড়দের ঢাকার বিভিন্ন একাডেমির মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের খেলার সুযোগ করে দেয়া হবে। এ সময় প্রধান অতিথি সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক বলেন- মাদক মুক্ত সমাজ গড়তে খেলার বিকল্প নেই। খেলার মাধ্যমেই সুপ্ত মেধার বিকাশ ঘটবে। গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু কুড়িগ্রামের খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভালো কাজের পাশে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রতিবেদকঃ মোঃ রফিকুল ইসলাম

0 Comments