Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত



এবারের আলোচ্য বিষয় ছিল- "শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি"— এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫, যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা ও রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১ মে-২০২৫) সকাল সা‌ড়ে ১০টায় র‌্যালিটি সরকারী মীর ইসমাঈল কলেজ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াত অফিসের সামনে সমাবেশে মিলিত হয়।রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুল হকের সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন,রাজারহাট উপজেলা সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা আমীর জননেতা মাওলানা কফিল উদ্দিন,সেক্রেটারি এডভোকেট আহাম্মদ আলী।আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ রাজারহাট উপজেলা সভাপতি শাহাজাহান বসুনিয়া, রুবেল মিয়া, মাওলানা খলিলুর রহমান, মাওলানা কে.এম মোস্তাফিজুর রহমান,আব্দুর রহিমসহ প্রমুখ।

প্রধান অতিথি বলেছেন, “দেশের উৎপাদন ও উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা, অথচ তারাই সবচেয়ে বেশী অবহেলিত। ইসলামী আদর্শই পারে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে।”

সমাবেশে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিক নেতা ও সর্বস্তরের শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দোয়া কামনা করেন।

প্রতিবেদকঃ কে.এম মামুন অর-রশিদ

Post a Comment

0 Comments