Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে জাকাত ফাউন্ডেশনের ছাগল বিতরণ কার্যক্রম সম্পূর্ণ

 


কে.এম মামুন অর-রশিদঃ


 কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে অসহায়, দরিদ্র ও বিধবা নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (০১ মে) দুপুর ১২টায় রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক অর্থ সচিব মো. মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানসহ যাকাত ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ অনেকে।



যাকাত ফাউন্ডেশন জানান, দুস্থদের স্বাবলম্বী করার জন্য আজ ছাগল বিতরণ করা হয়েছে।

খুশি বেগম বলেন, পায়ের প্রতিবন্ধিতা নিয়ে অসহায় জীবন পার করছি, এ ছাগল আমার কর্মের বড় অংশ হিসেবে দাঁড়িয়েছে।

আরেক গ্রামের উপকারভোগী জয়নাল বলেন, তিস্তার ভাঙনে আমাদের সবকিছু গেছে। এখন এ ছাগল ভবিষ্যতের ভরসা হয়ে উঠবে।

উক্ত ফাউন্ডেশন প্রতিনিধিরা জানায়, এটি তাদের চলমান প্রকল্পের যাকাত ফান্ড থেকে বিতরণ করছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments