Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের গোশত বিতরণ

 

পবিত্র ঈদ উল আযহায় পশু কুরবানি করতে অক্ষম পরিবারের মাঝে দুই কেজি গোশত বিতরণ করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ আয়োজিত ই,ই,পি প্রজেক্টের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দুইদিন ব্যাপী বত্রিশটি গরু কুরবানি করে ১ হাজার ১শত বিশটি পরিবারের মাঝে দুই কেজি ওজনের গরুর গোশত বিতরণ করা হয়। শনিবার দেশজুড়ে মুসলিম উম্মাহর সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে।




পবিত্র ঈদ উল আযহা নামাজ আদায় শেষে শিশু নিকেতন মাঠে কুরবানি বঞ্চিত পরিবারের সদস্য মাঝে কুরবানির গরুর মাংস বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। 


ঈদের পরেরদিন রাত জেগে গরু কুরবানি করে গোশত প্রস্তুত কার্যক্রম প্রক্রিয়া শেষে রোববার(৭জুন) ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ যুব ফেডারেশন পক্ষ থেকে কুরবানি বঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করেন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক,বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার মঞ্জুরুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, আলী,ইউপি সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম ব্যাপারী,সহকারী প্রজেক্ট অফিসার,আনোয়ারুল ইসলাম,তসলিম উদ্দিন, অঞ্জলি রানী, ইফতেখার আলম,মরিয়ম বেগম। কমিউনিটি অর্গানাইজার নুসরাত জাহান নিপু,মোছা:রোজিনা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


প্রতিবেদকঃ এনামুল হক সরকার, রাজারহাট

Post a Comment

0 Comments