Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামের কৃতি অ্যাথলেটদের সংবর্ধনা

 



জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস ২০২৫ এ দলগত ভাবে তৃতীয় স্থান অধিকার করায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কৃতি অ্যাথলেটদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা অফিসার্স ক্লাব হলরুমে সোসাইটির সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ অ্যাথলেটদের হাতে ক্রেষ্ট তুলে দেন। 

কুড়িগ্রাম স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি তাদের সংবর্ধনার আয়োজন করে।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আজিজুল ইসলাম ও সাদিকুর রহমানসহ ক্রীড়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সদ্য শেষ হওয়া জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস-এ দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোন্ঞ্চ পেয়ে দলগত ভাবে তৃতীয় স্থান অধিকার করে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে ইমার্জিং কাপ বাংলাদেশ হাইপারফোমেন্স টিমে অংশগ্রহণকারী ক্রিকেট খেলোয়ার কুড়িগ্রামের সন্তান মেহেদী হাসানকেও সংবর্ধনা দেয়া হয়। 

Post a Comment

0 Comments