Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 রাজারহাট উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ সোমবার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল ওহাব মাস্টার। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। তিনি বলেন, "দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের প্রসারে জামায়াত ইসলাম অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান, কর্ম পরিষদের সদস্য আব্দুর রহিম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা খলিলুর রহমান রুকু সহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল হৃদয়ছোঁয়া ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এক মিলনমেলা, যেখানে রাজনৈতিক মতাদর্শের পাশাপাশি সামাজিক ও পারিবারিক বন্ধনের বিষয়গুলোও গুরুত্ব পায়।

Post a Comment

0 Comments