Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ মো. এনামুল হক (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহনীর সদস্যরা

 কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ মো. এনামুল হক (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহনীর সদস্যরা।





রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশগ্রহণ করে এবং একটি বাড়িতে তল্লাশি চালায়। অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকের মধ্যে ছিল ১৪০ বোতল স্কাফ, পাঁচ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা।

এছাড়া নগদ ২২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মো. এনামুল হক (৪০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক এনামুল জয়কুমর গ্রামের আহমদ আলির ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানায়।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )বিকাশ চন্দ্র রায় বলেন, থানায় মামলা দিয়ে আসামিকে আজ সোমবার আদালতে পাঠানো হচ্ছে।

Post a Comment

0 Comments