Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে চলছে মৃদু তাপদাহ: প্রচন্ড গরমে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ

 


কুড়িগ্রাম জুড়ে চলছে মৃদু তাপপ্রবাহ। গত এক সপ্তাহ থেকে প্রচন্ড গরমে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। জেলার তাপমাত্রা ৩৪দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাস্তা ঘাটে মানুষের চলাচল কমে গেছে, কর্মজীবী মানুষও নানা সমস্যায় পড়ছেন।

গরমের তীব্রতা থেকে সামান্য স্বস্তির আশায় অনেকে ভিড় করছেন নদী ও জলাশয়ের ধারে।

কুড়িগ্রামের পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই প্রখর রোদে কাজ করছেন দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা। কেউ কেউ গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা টিনের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। অতিরিক্ত গরমে শরীরের পানি ও লবণের ঘাটতিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানা গেছে। 

রাজারহাট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল রায় জানান, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে। এই মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে।

Post a Comment

0 Comments