Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মধ্যকুমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্র খালে পড়ে, চালক গুরুতর আহত

 



কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন এলাকায় এক যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে আজ ৮ জুন, ২০২৫ ইং সকালে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি যাত্রী নিয়ে ভোগডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটি সড়ক ছেড়ে সোজা খালে পড়ে যায়। এতে গাড়ির যাত্রীরা আহত হন এবং চালক গুরুতর আহত অবস্থায় সেন্সলেস হয়ে পড়েন।

আহত চালকের নাম খালিদ বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছেন। চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, সড়কে দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments