Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

নানকার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদুল আজহায় ১০৮ অসহায় পরিবারের মাঝে কোরবানি ও গোশত বিতরণ


 কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নানকার গ্রামে ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানি এবং গোশত বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নানকার যুব কল্যাণ পরিষদ’।

সংগঠনের উদ্যোগে এবছর মোট ১০৮টি অসহায় পরিবারকে এই কর্মসূচির আওতায় কোরবানির গোশত প্রদান করা হয়। ঈদের এই আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

নানকার যুব কল্যাণ পরিষদের এ মহতী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Post a Comment

0 Comments