কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চিলকির পাড় গ্রামে গত রাতের অন্ধকারে সংঘটিত হয়েছে একাধিক চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবর, বাতেন ও বাচ্চু মুনসির বাড়িতে চোরের দল হানা দিয়ে তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসীরা জানান, প্রতি বছরই এই গ্রামে কমবেশি চুরির ঘটনা ঘটে থাকে। ফলে গ্রামজুড়ে এখন চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং নজরদারি না থাকায় অপরাধীরা ধীরে ধীরে আরও সাহসী হয়ে উঠছে। তারা দ্রুত তদন্ত ও সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
0 Comments